
Sukanya Samriddhi Yojana : ছোট সঞ্চয়ের মাধ্যমে আপনার কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষা করার একটি সুবর্ণ সুযোগ হল সুকন্যা সমৃদ্ধি যোজনা।
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকারের দ্বারা চালু করা একটি ছোট সঞ্চয় মূলক প্রকল্প, যা শুধুমাত্র কন্যা সন্তানের ভবিষ্যৎ কে সুরক্ষা করার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল মেয়েদের কে আরো শিক্ষিত করে তোলা ও বিবাহের খরচের জন্য অর্থের সমস্যার সমাধান করা। খুব কম সময়ের মধ্যে এই প্রকল্পটি দেশের লক্ষাধিক পরিবারের পছন্দের সঞ্চয় পদ্ধতিতে পরিণত হয়েছে।
আরো পড়ুন : স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন
সুকন্যা সমৃদ্ধি যোজনার মুখ্য বৈশিষ্ট্য
এই যোজনার কিছু মুখ্য বৈশিষ্ট হলো :-
- প্রকল্পটি চালু হয় ২০১৫ সালে
- সর্বনিম্ন বিনিয়োগ বছরে ₹২৫০ টাকা
- সর্বোচ্চ বিনিয়োগ বছরে ₹১.৫ লক্ষ টাকা
- সুদের হার (এপ্রিল ২০২৫ অনুযায়ী) ৮.২% বার্ষিক
- সর্বোচ্চ মেয়াদ ২১ বছর বা মেয়ের বিয়ের সময় পর্যন্ত
- ইনকাম ট্যাক্স ধারা ৮০সি অনুযায়ী ছাড়
কারা এই স্কিমের জন্য উপযুক্ত ? Sukanya Samriddhi Yojana scheme eligibility
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করার জন্যে কিছু যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়, যেগুলি হল:-
- শুধুমাত্র ১০ বছর বা তার কম বয়সী কন্যা সন্তানের নামে এই একাউন্ট খোলা যায়।
- এক ব্যক্তি সর্বাধিক ২টি মেয়ের জন্য একাউন্ট খুলতে পারেন।
- বিশেষ ক্ষেত্রে – যেমন যমজ কন্যা সন্তান হলে ৩টি একাউন্টও খোলা যায়।
- অভিভাবক বা লিগ্যাল গার্ডিয়ান একাউন্ট খোলেন এবং পরিচালনা করেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস – Sukanya Samriddhi Yojana Documents
এই যোজনায় আবেদন করার জন্যে যে সমস্ত ডকুমেন্টস গুলি প্রয়োজন সে গুলি হল :-
- কন্যা সন্তানের জন্মের প্রমান পত্র (Birth Certificate)
- অভিভাবকের পরিচয়পত্র (Adhaar Card / Voter Card / PAN Card)
- ঠিকানার প্রমাণ (Address Proof)
- পাসপোর্ট সাইজ ছবি
Sukanya Samriddhi Yojana -তে কোথায় ও কীভাবে আবেদন করবেন?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করার পুরো প্রক্রিয়া নিচে দেওয়া হল :-
- আপনি আপনার নিকটবর্তী যেকোনো পোস্ট অফিস বা সরকারি ব্যাংকে যান।
- সেখানে Sukanya Samriddhi Account Opening Form সংগ্রহ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্ম পূরণ করে জমা দিন।
- একাউন্ট খোলার সময় প্রথমবারে কমপক্ষে ₹২৫০ জমা দিতে হয়।
- তারপরে আপনার প্রয়োজন মত কিস্তি জমা করতে থাকুন।
- কিছু দিন পরে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে পাসবুক সংগ্রহ করে রাখুন
টাকা কখন তুলতে পারবেন? Sukanya Samriddhi Yojana Withdraw Time
এই যোজনায় টাকা ইনভেস্ট করার পরে একটি নির্দিষ্ট সময় পরে আপনি টাকা তুলতে পারবেন সেগুলি হল :-
- মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে ৫০% টাকা তোলা যায়, যদি সেটা মেয়ের শিক্ষার জন্য প্রয়োজন হয় তাহলে।
- সম্পূর্ণ টাকা তুলতে হলে মেয়ের ২১ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বা ১৮ বছর পরে মেয়ের যদি বিয়ে হয় তাহলে তোলা যাবে।
ট্যাক্স সুবিধা Sukanya Samriddhi Yojana Tax Benefits
এই স্কিম এর মাধ্যমে ট্যাক্স বাঁচানোর একটি দুর্দান্ত সুবিধা পাওয়া যায়। এটি একটি EEE ক্যাটেগরির স্কিম। এখানে ইনভেস্ট করলে আপনার
- প্রতি বছর ইনভেস্টমেন্টে ₹১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় (ধারা ৮০সি অনুযায়ী)
- এই যোজনার প্রাপ্ত সুদের উপরে কোনো ট্যাক্স নেই
- ম্যাচ্যুরিটির সময় আপনার পুরো টাকা ট্যাক্সমুক্ত হবে
অনলাইনে ব্যালেন্স বা স্টেটাস কীভাবে দেখবেন?
- যদি আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স চেক করতে পারবেন।
- যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলেন, তাহলে IPPB অ্যাপ ডাউনলোড করে স্টেটাস ও ব্যালান্স দেখতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি নিরাপদ, উচ্চ সুদযুক্ত এবং সম্পূর্ণ ট্যাক্সমুক্ত একটু সঞ্চয় প্রকল্প, যা প্রত্যেক কন্যা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একটি অসাধারণ বিকল্প। আপনি যদি নিজের মেয়ের শিক্ষা ও বিবাহের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে থাকেন, তবে এই স্কিমটি আপনার জন্য নিঃসন্দেহে সেরা একটি বিকল্প।
আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।



Pingback: লক্ষীর ভান্ডার প্রকল্পে বয়সসীমা - laxmi bhandar age limit
Pingback: কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কি ভাবে ফিলাপ করবেন - krishak bandhu form fill up