স্নেহের পরশ প্রকল্পে প্রতিমাসে পাবে ১০০০ টাকা। কিভাবে আবেদন করবেন জেনেনিন? Sneher Paras Scheme West Bengal

Sneher Paras Scheme : পশ্চিমবঙ্গের প্রবাসী শ্রমিকদের সহায়তা করার উদ্দেশ্যে 2020 সালে পশ্চিমবঙ্গ সরকার স্নেহের পরশ প্রকল্প টি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে পর্যায় শ্রমিকরা (Migrant Labour) করোনা কালের সময় বিশেষভাবে উপকৃত হয়েছিল।

আরো পড়ুন : কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কিভাবে ফিলাপ করবেন

WhatsApp Group Join Now

স্নেহের পরশ প্রকল্পের বৈশিষ্ট্য। Sneher Paras Features

স্নেহের পরস প্রকল্পের মাধ্যমে পর্যায় শ্রমিক অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করে তাদেরকে বিশেষ কিছু সাহায্য প্রদান করা হয়। করুণা মহামারী কালে চালু হওয়া এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের পর্যায় শ্রমিকদের আর্থিক দিক থেকে বিশেষ প্রভাব ফেলেছিল। এই প্রকল্পের বিশেষ কিছু বৈশিষ্ট আছে সেগুলি হল :-

আর্থিক সহায়তা প্রদান

স্নেহের পরশ স্কিমের মাধ্যমে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের (Migrant Labour) আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে শ্রমিকদের দৈনিক জীবনে অনেক সাহায্য হয়েছে।

স্বাস্থ্য এবং সুরক্ষা সুবিধা প্রদান

স্বাস্থ্য পরিষেবা প্রদানও স্নেহের পরশ প্রকল্প একটি বিশেষ ভূমিকা পালন করে। আপদকালীন পরিস্থিতিতে বিপদগ্রস্ত শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ও সুবিধা প্রদান করে।

শিক্ষা সহায়তা

রাজ্যের প্রবাসী শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো ও তাদের শিক্ষা সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য বিশেষ সুবিধা প্রদান করে।

কর্মসংস্থানের সুযোগ

রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের ফিরিয়ে আনা এবং তাদের জন্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এই স্কিমের অন্যতম লক্ষ্য। যার ফলে এক দিকে বাংলার উন্নতি হবে, তার পাশাপাশি শ্রমিকেরাও নিজের রাজ্যে বসেই কাজ করতে পারবেন।

স্নেহের পরশ প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?  Eligibility of apply

স্নেহের পরশ প্রকল্প চালু করা হয় পরিযায়ী শ্রমিক দের জন্যে, এই প্রকল্পের আবেদন করতে হলে কিছু বিশেষ মানদণ্ড পূরণ করতে হবে, এই গুলি হল

  • আবেদন কারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • দীর্ঘদিন যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে
  • করোনাকালে ক্ষতিগ্রস্ত শ্রমিক
  • অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া শ্রমিক

স্নেহের পরশ প্রকল্পে কীভাবে আবেদন করবেন? How to apply sneher paras

স্নেহের পরশ প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

  • অনলাইন আবেদন পদ্ধতি : আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে গিয়ে সরাসরি স্নেহের পরশ প্রকল্পে আবেদন করতে পারবেন।
  • অফলাইন আবেদন পদ্ধতি : আবেদন কারীর সমস্ত তথ্য যেমন আধার কার্ড, রেশন কার্ড, যেখানে কর্মরত ছিল সেখানে কোন প্রমান নিয়ে নিকটবর্তী ব্লক বা পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে।
  • স্মার্টফোনের মাধ্যমে আবেদন : এই স্কিমের আবেদন স্মার্টফোন দিয়েও সহজে করা যাবে। অর্থাৎ নিজের মোবাইল থেকে অফিসিয়াল সাইট এ গিয়ে আবেদন করা যায়।

স্নেহের পরশ প্রকল্পের সমাজে প্রভাব

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি শুধুমাত্র আর্থিক সহায়তা দেয় না বরং এটি শ্রমিকদের মানসিক দিক থেকেও সাহায্য করে। প্রকল্পটি শ্রমিকদের বিপদের সময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ এবং মনোবল বাড়াতে বিশেষ সাহায্য করেছে । এই প্রকল্প টি সরকার চালু করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের মনে একটি আসার আলো জ্বালিয়েছে।

সবশেষে এটা বলা চলে যে স্নেহের পরশ প্রকল্প নিঃসন্দেহে রাজ্যের প্রবাসী শ্রমিকদের জন্য একটি বড় দান। এই উদ্যোগ রাজ্যের আর্থিক-সামাজিক অবস্থা এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারের এই সহায়তার মাধ্যমে, শুধু শ্রমিকরা উপকৃত হয়না, বরং পুরো রাজ্যের উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভাবেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের জন্যে বিভিন্ন প্রকল্প চালু করে তাদের পাশে দাঁড়িয়েছে।

WhatsApp Group Join Now

আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

আরো পড়ুন : স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালান্স অনলাইনে কিভাবে চেক করবেন

2 thoughts on “স্নেহের পরশ প্রকল্পে প্রতিমাসে পাবে ১০০০ টাকা। কিভাবে আবেদন করবেন জেনেনিন? Sneher Paras Scheme West Bengal”

  1. Pingback: Ration Card Download West Bengal - ঘরে বসেই রেশন কার্ড ডাউনলোড করুন ২০২৫

  2. Pingback: West Bengal Pension Scheme - পশ্চিমবঙ্গ পেনশন প্রকল্প ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top