কর্মসাথী প্রকল্প – উদ্দেশ্য, সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি । Karma Sathi Prakalpa

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর এবং আত্মনির্ভর করে তুলতে ২০২০ সালে চালু হয় কর্মসাথী প্রকল্প (Karma Sathi Prakalpa)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের যুব সম্প্রদায়কে নিজস্ব ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা প্রদান করা। যাতে রাজ্যে নতুন কর্ম সংস্থান তৈরী হয় এবং বেকার সমস্যার কিছুটা সমাধান হয়। আপনিও চাইলে কর্মসাথী প্রকল্পের সহায়তা নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

কর্মসাথী প্রকল্প কী? Karma Sathi Prakalpa

পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় দ্বারা চালু করা বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে কর্মসাথী প্রকল্প হল অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১৮ থেকে ৫০ বছরের বেকার যুবক-যুবতীদের ঋণের সহায়তা দেওয়া হয়, যাতে তারা নিজেদের উদ্যোগে ছোট ব্যবসা বা স্টার্টআপ শুরু করতে পারে।

WhatsApp Group Join Now

আরো পড়ুন : কৃষকবন্ধু প্রকল্পের ফর্ম কিভাবে ফিলাপ করবেন

কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য। Objective of Karma Sathi Prakalpa

কর্ম সাথী প্রকল্প চালু করা হয় একটি বৃহৎ উদ্দেশ্য নিয়ে, যাতে পশ্চিমবঙ্গের বেকারের সমস্যা কিছুটা সমাধান করা যায়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য গুলি হল :-

  • রাজ্যের বেকার যুবকদের আত্মনির্ভর করে তোলা
  • নতুন ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা
  • যুব সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা
  • রাজ্যে ছোট ও মাঝারি উদ্যোগের সংখ্যা বৃদ্ধি করা
  • শিক্ষিত যুব সম্প্রদায়ের পশে দাঁড়ানো
  • রাজ্যের বেকারত্বের সমস্যার সমাধান করা

কর্মসাথী প্রকল্পে আবেদনের যোগ্যতা। Eligibility of Karma Sathi Prakalpa

কর্মসাথী প্রকল্পে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। সেগুলি হল :-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছর হতে হবে
  • কর্মহীন বেকার এবং কোনোরকম চাকরিতে নিযুক্ত হলে হবে না
  • আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে
  • কোনো ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ, স্টার্টআপ শুরু করার পরিকল্পনা থাকতে হবে

কর্মসাথি প্রকল্পের সুবিধা । Benefits of Karma Sathi Prakalpa

কর্মসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের বিশেষ কিছু সুবিধা প্রদান করে থাকে, যেগুলি হল :-

  • এখানে সর্বোচ্চ ₹২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়
  • ঋণের উপর সাবসিডি (সরকারি ভর্তুকি) দেওয়া হয়
  • ব্যবসা শুরু করতে প্রোজেক্ট রিপোর্ট তৈরি করতে সহায়তা করা হয়
  • বিশেষ ক্ষেত্রে ব্যাবসার জন্যে প্রশিক্ষণ ও গাইডেন্স দেওয়া হয়
  • ঋণ পরিশোধের জন্য বিশেষ সুবিধাজনক কিস্তির সুযোগ দেওয়া হয়

কর্মসাথী প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্টস। Documents for Karma Sathi Prakalpa 

কর্মসাথী প্রকল্পে আবেদন করার জন্যে কিছু নির্দিষ্ট ডকুমেন্টের প্রয়োজন হয়, সেগুলি হল :-

  • আধার কার্ড (Adhaar Card)
  • ভোটার আইডি (Voter Id)
  • বসবাসের প্রমাণ (Residential Proof)
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ (Education Certificate)
  • পাসপোর্ট সাইজ ছবি (Passport size photo)
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস (Bank details )
  • ব্যবসা বা স্টার্টআপ শুরু করার পরিকল্পনার বিবরণ (Business details)

কর্মসাথী প্রকল্পে অনলাইনে আবেদন পদ্ধতি। Karma Sathi Prakalpa Online Apply

কর্মসাথি প্রকল্পে আবেদন আপনি বাড়িতে বসেও করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্যে আপনাকে নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করতে হবে :-

  • সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যান : click here
  • হোমপেজে “Apply Online” বা “New Registration” অপশনে ক্লিক করুন
  • নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যবসার প্রস্তাবিত বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন
  • প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করুন
  • সমস্ত কিছু তথ্য সঠিক ভাবে দিয়ে সাবমিট করুন
  • ফর্ম সাবমিট করার পরে একটি Acknowledgement Number পাবেন, যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন

আবেদনের পরে কী করবেন?

  • কর্মসাথী প্রকল্পে আবেদন করার পরে আবেদন পত্রটি স্থানীয় BDO অফিস, জেলা শিল্প কেন্দ্র (DIC) বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে যাচাই করা হয়
  • যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ঋণ মঞ্জুর করা হয়
  • তারপরে টাকা আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হয়
  • টাকা পাওয়ার ৬ মাসের মধ্যে ব্যবসা শুরু করতে হয়

যোগাযোগ ও সহায়তা

আপনি যদি এই প্রকল্পে আবেদন নিয়ে কোনো সমস্যায় পড়েন, তাহলে নিচের যেকোনো স্থানে গিয়ে যোগাযোগ করতে পারেন :-

  • আপনার নিকটবর্তী BDO অফিসে
  • জেলা শিল্প কেন্দ্র (District Industries Centre)
  • অফিসিয়াল হেল্পলাইনে ফোন করতে পারেন : Phone: +91 33 2214-0080

কর্মসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জীবনে নতুন দিশা দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা চাকরির জন্য অপেক্ষা না করে নিজের উদ্যোগে কিছু করতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন যুবক বা যুবতী হন এবং নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী হন, তাহলে আজই এই প্রকল্পে আবেদন করুন ও স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান।

WhatsApp Group Join Now

আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

আরো পড়ুন : আবেদন করলেই প্রতিটা মেয়ে পাবে ২৫ হাজার টাকা

1 thought on “কর্মসাথী প্রকল্প – উদ্দেশ্য, সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি । Karma Sathi Prakalpa”

  1. Pingback: yuvashree prakalpa – রাজ্যের বেকার যুবকদের জন্য মাসিক ভাতা (২০২৫)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top