Krishak Bandhu Beneficiary List কিভাবে দেখবেন?

কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুইবার আর্থিক সাহায্য প্রদান করা হয়।

অনেক কৃষক বন্ধুরা জানতে চান – এই তালিকায় তার নাম আছে কি না, টাকা এসেছে কি না, বা beneficiary list কিভাবে দেখা যায়? আজকে আপনি Krishak Bandhu Beneficiary List এর বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারবেন।

WhatsApp Group Join Now

কৃষক বন্ধু প্রকল্প সংক্ষেপে

কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়ক মূলক উদ্যোগ যা ২০১৮ সালে চালু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং তাদের পাশে দাঁড়ান।

এই প্রকল্পে দুটি প্রধান সুবিধা রয়েছে :-

  • আর্থিক সহায়তা – কৃষকরা বছরে দুইবার (রবি ও খরিফ মরসুমে) ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন।
  • মৃত্যুজনিত সহায়তা – কোনো কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবার ২ লক্ষ টাকা এককালীন সহয়তা পায়।

আরো পড়ুন : ২০২৫ সালে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে?

Krishak Bandhu Beneficiary List কী?

Krishak Bandhu Beneficiary List হলো সেই সমস্ত কৃষকদের নামের তালিকা যাঁরা কৃষক বন্ধু প্রকল্পের আছেন ও আর্থিক সহয়তা হিসাবে টাকা পাচ্ছেন। এই তালিকা সরকার বিভিন্ন স্তর অনুযায়ী বানিয়ে থাকেন এবং অনেক সময় অনলাইনের মাধমেও এই তালিকা পাওয়া যায়।

WB Krishak Bandhu Beneficiary List Village Wise

কৃষক বন্ধু Village Wise List বা গ্রাম ভিত্তিক তালিকা এমন একটা তালিকা যেখানে যেকোনো গ্রামের সমস্ত সুবিধা ভোগীদের নাম দেখা যায়। যদিও সরকারি ওয়েবসাইটে সরাসরি গ্রামভিত্তিক তালিকা পাওয়া যায়না কিন্তু আপনি চাইলে আপনার নিকটবর্তি কৃষি দপ্তরে, ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিস থেকে এটা সংগ্রহ করতে পারেন। ওদের কাছে অনেক সময় গ্রাম ভিত্তিক তালিকা পাওয়া যায়।

কিভাবে Village Wise Beneficiary List দেখতে পারেন?

আপনি চাইলে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারেন। তার জন্যে নিচের ধাপ গুলি ফলো করুন :-

প্রথম ধাপ : পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান – https://krishakbandhu.wb.gov.in

দ্বিতীয় ধাপ : সেখানে গিয়ে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশন টিতে ক্লিক করুন

তৃতীয় ধাপ : সেখানে দেওয়া বিভিন্ন অপশন (Voter card, Aadhaar card, Mobile no) থেকে যেকোনো একটি বিকল্প বেছে নিন।

চতুর্থ ধাপ : আপনার বেছে নেওয়া বিকল্প অনুযায়ী নম্বর টি লিখে সার্চ করুন।

    যদি গ্রামভিত্তিক তালিকা অনলাইনে সরাসরি ভাবে সরকার প্রকাশ করে না, কিন্তু আপনি চাইলে স্থানীয় কৃষি অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন।

    WB Krishak Bandhu Beneficiary List PDF Download

    বর্তমানে সব কিছু ডিজিটাল হওয়ার কারনে সরকার মাঝে মাঝে PDF আকারে beneficiary list প্রকাশ করে থাকে। এগুলো সাধারণত জেলা প্রশাসকের ওয়েবসাইটে বা কৃষি দপ্তরের নোটিশ বোর্ডে পাওয়া যায়। আপনি যদি আপনার Beneficiary List PDF Download করতে চান তাহলে আপনার জেলার অফিসিয়াল সাইটে গিয়ে চেক করতে পারেন, সব জেলার অফিসিয়াল সাইট আলাদা আলাদা হয়ে থাকে।

    PDF ডাউনলোড করার উপায়:

    • আপনার জেলার বা কৃষি দপ্তরের অফিশিয়াল পোর্টালে যান।
    • “Notice” বা “Download” সেকশনে খুঁজুন।
    • সেখানে যদি তালিকা আপলোড থাকে তাহলে আপনি PDF আকারে ডাউনলোড করতে পারবেন।

    অনেক সময় নির্বাচন বা কৃষি ঋণ মাফের সময় এই লিস্টগুলি প্রকাশিত করে যাতে সকলে সুবিধা নিতে পারে।

    Krishak Bandhu Beneficiary Status কিভাবে চেক করবেন?

    আপনার Krishak Bandhu Beneficiary Status এবং পেমেন্টের স্ট্যাটাস কৃষক বন্ধুর অফিসিয়াল সাইটে গিয়ে চেক করতে পারবেন, যেটা উপরে আলোচনা করা হয়েছে। স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার নাম কৃষক বন্ধুর তালিকায় আছে কিনা এবং আপনি টাকা পাবেন কিনা।

    লিস্টে নাম না থাকলে কী করবেন?

    যদি দেখেন Beneficiary List-এ আপনার নাম নেই, বা স্ট্যাটাস চেক করার সময় কোন কিছু ভুল দেখাচ্ছে, তাহলে আপনি নিচের পদক্ষেপ নিতে পারেন :-

    • স্থানীয় কৃষি দপ্তরে বা ব্লক অফিসে যোগাযোগ করুন
    • সেখানে গিয়ে আপনার সমস্যার কথা জানান এবং কিভাবে ঠিক হবে সেটাও জেনেনিন।
    • আপনার জমির তথ্য, ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডকুমেন্ট ঠিক আছে কিনা চেক করুন।

    অবশেষে এটা বলা যায় যে, এখন Krishak Bandhu Beneficiary List দেখা বা স্ট্যাটাস চেক করা খুবই সহজ হয়ে গেছে। আপনি অনলাইনেই নিজের নাম, পেমেন্ট স্ট্যাটাস এবং অন্য তথ্য বাড়িতে বসেই চেক করতে পারেন। যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত হননি, তাঁরা দ্রুত আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা নিন।

    আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

    WhatsApp Group Join Now

    আরো পড়ুন : কিভাবে কৃষক বন্ধুর ফর্ম ফিলাপ করে আবেদন করবেন?

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top