কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কি ভাবে ফিলাপ করবেন – krishak bandhu form fill up

krishak bandhu form fill up : কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষি-সহায়তা প্রকল্প, টাকা পেতে হলে ফর্ম ফিলাপ করে জমা করুন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা চালু করা বিভিন্ন জনপ্রিয় প্রকল্প গুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম। এই প্রকল্পের আওতায় কৃষকদের দুই ধরনের সুবিধা দেওয়া হয়:

WhatsApp Group Join Now
  • আর্থিক সহায়তা (Assured Income)
  • মৃত্যুজনিত আর্থিক সহায়তা (Death Benefit)

এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের নির্দিষ্ট ফরম জমা দিতে হয়। আজকে আপনি খুব সহজ ভাষায় জানতে পারবেন কিভাবে Krishak Bandhu Form Fill Up করবেন এবং আবেদনের সমস্ত প্রক্রিয়া।

আরো পড়ুন : লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে কিভাবে আবেদন করবেন

কারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন?

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে হলে কৃষকদের প্রকল্পের কিছু মানদণ্ড পূরণ করতে সেগুলি হলো :-

  • কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদন কারীর নাম সামান্য হলেও জমি থাকতে হবে
  • কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
  • নিজেকে কৃষিকাজে নিয়োজিত থাকতে হবে
  • নিজের নাম “খাতিয়ান” বা “পর্চা”-য় থাকতে হবে

আবেদনের জন্যে প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)

কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য আপনার কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়, সেগুলি হল

  • আধার কার্ড (Aadhaar Card)
  • ভোটার কার্ড (Voter Card)
  • জমির রেকর্ড (Land Record)
  • ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস (Bank Passbook)
  • পাসপোর্ট সাইজ ছবি (Photo)
  • মোবাইল নম্বর (Active Mobile Number)
ভিডিও দেখে জেনেনিন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিলাপ কি ভাবে করবেন

কিভাবে কৃষক বন্ধু ফর্ম ফিলাপ করবেন – krishak bandhu form fill up

সর্ব প্রথম আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল সাইট থেকে আবেদনের ফর্ম টি ডাউনলোড করতে হবে, form download here

এই আবেদন ফরমটি ৩ পাতার হয়, যেখানে রয়েছে “নাম নথিভুক্তকরণের আবেদন পত্র”, Annexure – IB, Annexure – IIB

নাম নথিভুক্তকরণের আবেদন পত্র

  • ব্যাক্তিগত তথ্য : এখানে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, আধার এর বিবরণ ইত্যাদি দিতে হবে।
  • কৃষিজমির তথ্য : এখানে আপনার জমি সংক্রান্ত তথ্য যেমন জেলা, ব্লক, মৌজা, জে এল নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমান ইত্যাদি দিতে হবে।
  • ব্যাংকের তথ্য : এখানে ব্যাংকের নাম, একাউন্ট নম্বর, IFSC কোড, ব্রাঞ্চের নাম, একাউন্টের ধরণ,
  • ইত্যাদি দিতে হবে।
  • নমিনির তথ্য : আপনার অবর্তমানে যাকে মালিকানা করতে চান তার তথ্য, নমিনির নাম, আবেদনকারীর সাথে সম্পর্ক ইত্যাদি দিতে হবে।

Annexure – IB পত্র ফিলাপ

  • এই ফর্ম টি তে আপনার ব্যাক্তিগত তথ্য এবং জমির তথ্য দিয়ে ঘোষণা পত্র দিতে হয়।

Annexure – IIB পত্র ফিলাপ

  • এই ফর্ম টি চেকলিস্ট এর জন্যে, আবেদন করার জন্যে কি কি ডকুমেন্টস দিলেন অথবা কৃষকের মৃত্যুর সময় যে ডকুমেন্টস দিলেন সেগুলো টিকমার্ক করতে হবে।

উপরোক্ত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আপনার নিকটবর্তী ব্লক অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন পত্রটি জমা দিতে হবে।

কৃষক বন্ধু প্রকল্প কৃষকের আর্থিক নিরাপত্তা এবং মৃত্যুর পরে কৃষকের পরিবারের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিলে আপনি বা আপনার পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তাই দেরি না করে আজি এই প্রকল্পে আবেদন করুন।

WhatsApp Group Join Now

আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

আরো পড়ুন : সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে কিভাবে মেয়ের ভবিষৎ সুরক্ষিত করবেন

3 thoughts on “কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কি ভাবে ফিলাপ করবেন – krishak bandhu form fill up”

  1. Pingback: স্নেহের পরশ প্রকল্পে প্রতিমাসে পাবে ১০০০ টাকা। কিভাবে আবেদন করবেন জেনেনিন? Sneher Paras Scheme West Bengal

  2. Pingback: কর্মসাথী প্রকল্প - উদ্দেশ্য, সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি । Karma Sathi Prakalpa

  3. Pingback: কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে ২০২৫। Krishak Bandhu Taka Kobe Dhukbe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top