Krishak Bandhu Status Check Voter ID 2025 কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক ভোটার আইডি

Krishak Bandhu Status Check Voter ID
Krishak Bandhu Status Check Voter ID

এখন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে স্টেটাস চেক করা আরো সহজ হয়ে গেছে। জেনেনিন কিভাবে ধাপে ধাপে Krishak Bandhu Status Check Voter ID করবেন।

কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি জীবন বীমার সুবিধাও প্রদান করে। কিন্তু অনেকেই জানে না কৃষক বন্ধু প্রকল্পের কিভাবে আবেদন করতে হয় বা ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে স্টেটাস চেক করা হয়। আজকে আমরা এই সমস্ত বিষয় গুলি খুব সহজ ভাবে তুলে ধরবো।

WhatsApp Group Join Now

আরো পড়ুন : কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করবেন

কৃষক বন্ধু প্রকল্প কি ?

পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দিতে ও তাদের পশে দাঁড়াতে 2019 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের আওতায় যে সুবিধা গুলি কৃষকদের দেওয়া হয় সেগুলি হলো

  • ছোট ও প্রান্তিক কৃষকদের জমি চাষ করার জন্য বছরে দুই কিস্তিতে মোট ₹10000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় (১ একর বা তার বেশি জমির মালিক হলে)
  • 1 একরের কম জমির জন্যে সর্বনিম্ন বছরে ₹4000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়
  • কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তাঁর পরিবারকে ₹২ লক্ষ টাকার বীমা সহায়তা দেওয়া হয়

কীভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন ?

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে খুব সহজে চেক করা যায়। এখানে জেনেনিন কিভাবে Krishak Bandhu Status Check Voter ID চেক করবেন, স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো:-

  • সর্বপ্রথম ব্রাউজার থেকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল সাইটে যান official site link
  • সেখানে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটিতে ক্লিক করুন
  • তারপরে সেখানে দেওয়া বিভিন্ন অপশন গুলির মধ্যে ভোটার কার্ড অপশনটি সিলেক্ট করুন
  • আপনার EPIC / ভোটার আইডি কার্ডের নম্বরটি লিখুন ও সার্চ অপশনটিতে ক্লিক করুন

সেখানে আপনার কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পাবেন, যেমন আপনার নাম, জেলা, ব্যাংকের নাম, জমার পরিমাণ ইত্যাদি এবং আপনার আবেদনটি এপ্রুভ হয়েছে কিনা ও আপনি টাকা পাবেন কিনা সেটাও জানতে পারবেন।

যদি তথ্য না মেলে বা ভুল দেখায় তাহলে আপনি কি করবেন?

কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে আপনার স্ট্যাটাস চেক করার পরে যদি আপনার তথ্য ভুল দেখায় বা নাম না আসে, তাহলে নিচের কাজগুলো করতে পারেন :-

  • আপনার নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন
  • আপনার ব্যাংকের তথ্যের সাথে কৃষক বন্ধু তথ্যগুলি মিলিয়ে দেখুন
  • আবেদনে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে পুনরায় আবেদন করুন
  • কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরে ফোন করুন

কিছু গুরুত্বপূর্ণ জানকারি

  • স্ট্যাটাস চেক করার সময় ভোটার আইডি কার্ডের নম্বরটি ঠিকঠাক ভাবে লিখুন যেন কোন রকম স্পেস যোগ বা ভুল না হয়
  • যদি আপনি একাধিকবার আবেদন করে থাকেন তাহলে আপনার সর্বশেষ আবেদনের তথ্যটি দেখাবে
  • একাউন্টে টাকা ঢুকতে দেরি হলে সর্বপ্রথমে আপনি ব্যাংকে যোগাযোগ করুন

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা কেন জরুরী

আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনার স্ট্যাটাস চেক করা অবশ্যই দরকার। স্ট্যাটাস চেকের মাধ্যমে নিম্নলিখিত তথ্যগুলি জানা যায় :-

  • আবেদনে কোন ভুল ত্রুটি হলে সময়মতো সংশোধন করা যায়
  • ব্যাংকের একাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটি জানতে পারা যায়
  • সরকারি প্রকল্পে সচেতনতা ও স্বচ্ছতা বজায় থাকে

কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি বিপুল সহায়তা মূলক প্রকল্প। অনলাইনে ভোটার আইডি দিয়ে স্ট্যাটাস চেক করে আপনি জানতে পারবেন নিজের টাকা কোথায়, কতটা এসেছে এবং আর কিছু করণীয় আছে কিনা। খুব সহজ এই প্রক্রিয়া যেটি প্রতিটি কৃষকের জানা দরকার।

WhatsApp Group Join Now

আমাদের মাধ্যমে সমস্ত তথ্য দ্রুত পেতে আমাদের Whatsapp channel টি ফলো করে নিন । Whatsapp channel এর মাধ্যম আমরা সব রকমের ছোট বড় আপডেট দিয়ে থাকি, ধন্যবাদ ।

আরো পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন জেনে নিন

কিছু প্রশ্ন উত্তর (F.A.Q)

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য কি আমার ভোটার আইডি থাকা বাধ্যতামূলক?

হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার ভোটার আইডি নম্বর থাকা আবশ্যক। এটি আপনার পরিচয় যাচাই এবং আপনার আবেদন ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। যদিও আপনি রেজিস্টার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে অনলাইনে স্টেটাস চেক করতে পারবেন।

আমি যদি ভোটার আইডি নম্বর ভুলে যাই, তাহলে কি অন্য কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারব?

সাধারণত, ভোটার আইডি নম্বরই প্রধানত ব্যবহৃত হয়। তবে, যদি আপনি নম্বর ভুলে যান, তাহলে আপনার রেজিস্টার মোবাইল নম্বর বা কৃষক বন্ধু আইডি দিয়েও স্টেটাস চেক করতে পারবেন।

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে দেখতে না পেলে কী করব?

যদি অনলাইনে স্ট্যাটাস দেখতে কোনো সমস্যা হয়, তাহলে দুশ্চিন্তা করবেন না। আপনি আপনার নিকটবর্তী কৃষি দফতরে বা ব্লক অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হেল্পলাইন নম্বরে (8336957370) ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারেন।

আমার ভোটার আইডি দিয়ে স্ট্যাটাস চেক করার সময় “No Record Found” দেখাচ্ছে, এর কারণ কী হতে পারে?

“No Record Found” দেখানোর কয়েকটি কারণ থাকতে পারে:

আপনার আবেদন এখনও প্রক্রিয়াকরণ হয়নি।

আপনি হয়তো ভুল ভোটার আইডি নম্বর দিয়ে চেক করছেন।

আপনার আবেদন হয়তো এখনও সিস্টেমে আপডেট হয়নি। এই ক্ষেত্রে, কয়েকদিন অপেক্ষা করে আবার চেষ্টা করুন অথবা কৃষি দফতরে যোগাযোগ করুন।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে ভোটার আইডি ছাড়াও কি অন্য কোনো নথি প্রয়োজন হয়?

কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার সময় ভোটার আইডি ছাড়াও সাধারণত জমির দলিল বা পর্চা, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, এবং পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি নথি প্রয়োজন হয়। স্ট্যাটাস চেক করার জন্য মূলত ভোটার আইডি ব্যবহৃত হয়।

1 thought on “Krishak Bandhu Status Check Voter ID 2025 কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক ভোটার আইডি”

  1. Pingback: কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে ২০২৫। Krishak Bandhu Taka Kobe Dhukbe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top